পরিচালনায় আসছেন ক্যাটরিনা?
অনলাইন ডেস্ক
বহুদিন ধরেই অভিনয় করছেন না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এবার চাউর হয়েছে নতুন গুঞ্জন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একটি ভিডিও ভাইরাল ভিডিওতে ক্যাটরিনা শিগগিরই ক্যামেরার পেছনে কাজ শুরু করার কথা জানিয়েছেন। নতুন পেশায় নতুনভাবে দেখা যাবে তাকে। কিছু দিনের মধ্যেই কাজ নিয়ে একটি ঘোষণা দেবেন তিনি।
শুধুই কণ্ঠস্বর নয়, ভিডিওতে স্লাইডে লেখা ‘স্টে টিউন’, সঙ্গে লোগো আর একটি দৃশ্য।
ভিডিও ভাইরাল হলে পরীক্ষা করে দেখা গেছে, সেটি আসলে ভুয়া ভিডিও। এআইর সহযোগিতায় অভিনেত্রীর কণ্ঠস্বর নকল করে, তার অভিনীত সিনেমার দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে।
এ ব্যাপারে এখনও কোনো বিবৃতি মেলেনি ক্যাটরিনার কাছ থেকে।
তবে কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পরিচালনায় না আসলেও প্রযোজনায় আসার ইচ্ছে রয়েছে তার। চলতি বছরের জানুয়ারিতে ক্যাটরিনাকে শেষ দেখা যায় ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। এরপর পর্দায় তাকে দেখতে পাওয়া যায়নি।
