‘পরিবর্তিত পরিস্থিতিতে ভোট ব্যবস্থার প্রতি আস্থা তৈরি হয়েছে’
নাটোর প্রতিনিধি
মতবিনিময় সভায় কথা বলছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ‘যারা এতদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, সুষ্ঠু নির্বাচন চেয়েছেন তাদের কাছে আমরা একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি করতে পারি। মানুষের মাঝে ভোট ব্যবস্থার প্রতি যে অনাস্থা কাজ করছিল, এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে ভোট ব্যবস্থার প্রতি আস্থা তৈরি হয়েছে।’
রবিবার (২ ফেব্রুয়ারি) নাটোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোটার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য এইট একটি বড় সুযোগ এসেছে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করার। আর এগুলো বাস্তবায়ন করতে পারলে একটি গ্রহণযোগ্য মডেল নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। আমরা দেশ বিনির্মাণের সুযোগ পাব, গণতন্ত্রের উত্তরণ ঘটবে।’
নির্বাচন কমিশনার বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি পরিবর্তিত পরিস্থিতি দায়িত্ব গ্রহণ করেছে। যে-সকল নিয়ামক বা উপাদান এই পরিবর্তনের পেছনে কাজ করেছে তার মধ্যে অন্যতম হল ভোট বা নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়া। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের চরম আস্থাহীনতা কাজ করছিল। এই রকম পরিস্থিতিতে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে একটি ভাল নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন শুধু সামনে থেকে নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে নির্দেশনা এবং নেতৃত্ব দিতে পারে। তবে মাঠ পর্যায়ে আমরা সবাই কোন না কোনোভাবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সংশ্লিষ্ট সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়। এজন্য সর্বপ্রথমে আমাদের আত্মোপলব্ধি দরকার। নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত সবাইকে ভাবতে হবে, সুষ্ঠু নির্বাচন না হওয়ার জন্য আমরা দায়ী।’ আমরা একে অন্যের দিকে অঙ্গুলি নির্দেশ করলে এর
মতবিনিয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
