পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয় মাদক: এমপি মঞ্জুরুল করিম

গাজীপুর প্রতিনিধি

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) এম. মঞ্জুরুল করিম রনি।

সোমবার গাজীপুর সিটির বাসন এলাকার ঈদগাহ মাঠে মাদকবিরোধী সুধী সমাবেশে এ আহ্বান জানান তিনি। স্থানীয় সুধীবৃন্দের উদ্যোগে ‘মাদক সেবন বন্ধ কর, সুশীল সমাজ গড়ে তোল’ প্রতিপাদ্যে এ সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং সম্মানিত অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল করিম রনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন, নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights