পর্দা নামল প্যাডেল স্ল্যামের

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নেমেছে দেশের প্রথম প্যাডেল স্ল্যাম টুর্নামেন্টের। বসুন্ধরা স্পোর্টস সিটির র‌্যাকেট ক্লাব গ্রাউন্ডে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। আহসান গ্রুপ নিবেদিত ‘প্যাডেল স্ল্যাম-২৫’ গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল। অ্যাডভান্সড, বিগিনার ও উইমেন্স এ তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে ২০টি দল। ফাইনালে অ্যাডভান্সড ক্যাটাগরিতে বিনয় ও আসওয়াদকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাকিন ও শাহনিয়ান। বিগিনার ক্যাটাগরিতে রাবেজ ও রাশেদকে ৩-৭, ৪-৬ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন রাজিব ও সারতাজ। উইমেন্স ক্যাটাগরিতে কারিশমা ও ফারিহা ৮-৪ গেমে নাভেরা ও সানিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights