পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার ৮

অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার মুন্সি কটেজের চারতলায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার রাতে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতাররা হল মিন্টু মণ্ডল (৩০), সোহানুর রহমান (২৮), অন্তর আলী (২৩), আকাশ রাকিবুল (২১), আব্দুল মজিদ (২২), মেহেদী হাসান লিখন (২৫), ফাহিদ হোসেন (১৬) এবং ফয়েজ মাহমুদ তুষার (২৩)।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, গ্রেফতার আট আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights