পাঁচবিবিতে এসএসসির প্রস্ততিমূলক সভা

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

আগামী ৩০ এপ্রিল একযোগে সারাদেশে ২০২৩ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা সুষ্ঠ সুন্দর নকলমুক্ত পরিবেশে করার লক্ষে কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও পরীক্ষা সংশ্লিষ্টদের নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসপি পরীক্ষার প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হররুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে সভাটি হয়। সভায় এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, মহীপুর হাসপাতালের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডাঃ হোসনে আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খাঁন, উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান, থানার সেকেন্ড অফিসার সুশান্ত কুমার রায় সহ উপজেলার সকল উচ্চ বিদ্যালয় দাখিল মাদ্রাসা ও ভোকেশনাল স্কুলের প্রধান শিক্ষকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights