পাঁচবিবিতে ট্রাক চাপায় যুবকের মৃত্যুু

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
‎
‎‎জয়পুরহাটের পাঁচবিবির ব্যস্ততম সড়ক লাঙ্গল হাটিতে ট্রাক চাপায় রাশেদুল ইসলাম জনি (৪২) যুবকের মর্মান্তিক মুত্যু হয়। নিহত রাশেদুল উপজেলার বালিঘাটার নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে। রাশেদুলের সুখের সংসারে স্ত্রী ছোট ১’মেয়ে ও ১’ছেলে রেখে পরপারে চলে গেলেন।
‎মঙ্গলবার সকাল ৯’টার সময় (পাঁচবিবি-হিলি) সড়কের লাঙ্গল হাটিতে দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাশেদুল মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাক দেখে ব্রেক করলে পিচ্ছিল রাস্তার কারণে সে ট্রাকের নিচে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করে পুলিশ থানা হেফাজতে নেয়।
‎
‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights