পাঁচবিবিতে রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের বার্ষিক ৭ম সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

দুনিয়ার মজদুর এক হও এক হও স্লোগানকে সামনে রেখে আজ শনিবার দুপুরে স্থানীয় গোহাটা মুক্তমঞ্চে পাঁচবিবি উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে বার্ষিক ৭ম সাধারণ সভা ও বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউন্সিলর আনিসুর রহমান বাচ্চু। উপজেলা আ-লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। সংগঠনের আয় ব্যয়ের হিসাব ও শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন,অত্র সংগঠনের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আ-লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল,সম্পাদক জিহাদ মন্ডল, পৌর আ-লীগ সভাপতি এস কে আব্দুল হক শেখ,মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী পিন্টু ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ৩নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ রব্বানী ইস্তি প্রমূখ। সভার শুরুতে এক র‍্যালী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শ্রমিকদের মাঝে বনভোজনের খাবারের প্যাকেট বিতরণ ও ফ্রি লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights