পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ন আহবায়ক পৌর শহরের দানেজপুর এলাকার বারিক মন্ডলের ছেলে রেজাউল করিম কিনা সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার মা রা গেছে। পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

জানা যায় গতকাল বুধবার বৈকালে পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় রেজাউল করিম কিনার উপর সন্ত্রাসী হামলা হয়। দ্রুত তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট জানান পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে কারা হামলা চালিয়েছেন তা তিনি জানেন না বলে জানান।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম জানান ব্যক্তিগত দ্বন্দের জের ধরেই হ ত্যা র ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান পুলিশ তদন্ত শুরু করেছে। থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। উল্লেখ্য গত বছরের ১৪ই সেপ্টেম্বরে বিএনপির বিবাদমান দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে থানায় দুই পক্ষই মামলা দায়ের করেছিল। পৌর ছাত্রদলের আহবায়কের দায়ের করা মামলায় কিনা ১২ নং আসামি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights