পাঁচে নেমেই ৫০, অবহেলার জবাব ব্যাটে দিচ্ছেন রিয়াদ?

অনলাইন ডেস্ক
অবশেষে ব্যাটিং অর্ডারে খানিকটা উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। পাকিস্তানের বিপক্ষে তিনি ব্যাট করতে এসেছেন পাঁচ নম্বরে। আর পাঁচে এসেই বাজিমাত করেছেন তিনি। ৫৮ বলে ৫০ রান তুলে নিয়েছেন রিয়াদ।

রিয়ােদের ব্যাটে ভর করেই আজ নড়বড়ে টাইগাররা পেয়েছে খানিকটা শক্ত ভিত। তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে লিটন দাসের সাথে ৭৯ রানের পার্টনারশিপ গড়ে অনেকটা থিতু অবস্থানে নিয়ে যান রিয়াদ।

চলতি বিশ্বকাপে পাঁচ ইনিংসে রিয়াদ যথাক্রমে করেছেন ৪১, ৪৬, ১১১, ২০, ৫০* রান।
দলে জায়গা না পাওয়ার শঙ্কায় থাকা রিয়াদই চলতি বিশ্বকাপের বাংলাদেশের বড় পারফর্মার হয়ে উঠেছে। তাকে নিচে খেলানো নিয়েও হয়েছে বেশ সমালোচনা। অনেকেই বলছেন, অবহেলার জবাব ব্যাটে দিয়ে চলেছেন রিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights