পাইকগাছায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

অনলাইন ডেস্ক
‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যে খুলনার পাইকগাছায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের পিটিডি একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাডেমির শতাধিক শিক্ষার্থীর হাতে তিনটি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশে চারা রোপণ এবং পরিচর্যার অঙ্গীকার করে।

পিটিডি একাডেমির অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে এবং বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলু, কপিলমুনি সিটি প্রেস ক্লাবের সভাপতি এ কে এম আজাদ, শিক্ষক আব্দুর রহমান, জামায়াত নেতা রুহুল কুদ্দুস, সাংবাদিক পলাশ কর্মকার, রফিকুল ইসলাম খান ও আসাদুজ্জামান।

বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের শিশুরাই আগামী দিনের পৃথিবীর অভিভাবক। তাদের হাতে একটি গাছ তুলে দেওয়ার অর্থ একটি সবুজ ভবিষ্যতের বীজ বপন করা। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমেই এ উদ্যোগ সফল করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights