পাওনা টাকা চাইতে গিয়ে ছোট ভাইয়ের হামলায় আহত বড় ভাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে সহোদর ভাইয়ের হামলায় রফিকুল ইসলাম বাবুল বেপারী (৪৯) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য ওটরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাবুল বেপারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাবুল বেপারী জানান, কিছুদিন আগে তার কাছ থেকে সহোদর ছোট ভাই হাবিবুর রহমান মাওলা বেপারী ৩ লাখ ৬০ হাজার টাকা ধার নেয়। সকালে টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে বাদানুবাদ হয়। এ পর্যায়ে তার উপর হামলা চালায় ছোট ভাই মাওলা বেপারী ও তার পরিবারের সদস্যরা।
হামলায় রফিকুল ইসলাম বাবুল মাথায় ও হাতে গুরুতর জখম হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উজিরপুর থানার ওসি মো. জাফর আহমেদ জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেণ তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights