পাওনা টাকা না দেওয়ায় কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেড়ীপটল নামক গ্রামে পাওনা টাকা না দেওয়ায় কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাদে জানা যায়, বুধবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আব্বাস মিয়া কালিহাতী উপজেলার বেড়ীপটল গ্রামের মৃত কাশেম আলীর।
পুলিশ জানায়, গতকাল দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের পৌলী গ্রামের নুরুর ছেলে সোহেল ও তার মেয়ের জামাই মুমিন দুপুরে নিহত আব্বাস মিয়ার বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র চাপাতী ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। পরে স্থানীয়রা চলে আসলে তারা চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস মিয়া বুধবার সকাল ৮টার দিকে মারা যায়।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া পুলিশ ফাঁড়ির আই সি মইনুল বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশ ময়নাতদন্ত করে নিয়ে এসেছে। মামলা হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights