পাকিস্তানের গুলিতে ভারতে নিহত ১৬

অনলাইন ডেস্ক

পাকিস্তানের গুলিতে ভারতে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে তিনজন নারী ও পাঁচ শিশু রয়েছে।

বুধবার সকাল থেকে পাকিস্তানি হামলায় তারা নিহত হয় বলে জানায় ভারত।

এর আগে বুধবার রাতে ভারত জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে নিহত হয়েছে ১৫ জন।

এর আগে দেওয়া একটি বিবৃতিতে ভারত জানিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখাজুড়ে গুলিবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এই রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত।

ওই বিবৃতিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights