পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় দক্ষিণ আফ্রিকার
অনলাইন ডেস্ক
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ কার্যত জয়ের বিকল্প ছিল না বাবর আজমদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৭০ রানের টার্গেট নিয়ে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। রুদ্ধশ্বাস এই ম্যাচে ৪৭.২ ওভারে ১ উইকেট হাতে রেখে ২৭১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
