পাকিস্তানের সঙ্গে সংঘাতে বন্ধ ৩২ বিমানবন্দর খুলে দিল ভারত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সঙ্গে সংঘাতে বন্ধ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর খুলে দিয়েছে ভারত। এগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর ভুজ-সহ বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সোমবার এই তথ্য জানিয়েছে।

সরকারের বিবৃতিতে বলা হয়, “যে ৩২টি বিমানবন্দরকে ১৫ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা খুলে দেওয়া হচ্ছে।”

তবে বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান। কারণ বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights