পাকিস্তানে ঝড়-বৃষ্টি: এক সপ্তাহে ৩২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
পাকিস্তানে মৌসুমি ঝড়-বৃষ্টির জেরে এক সপ্তাহে নিহত হয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। নিহত ৩২ জনের মধ্যে ৫ জন প্রাণ হারিয়েছেন শুক্রবার; তাদের সবার বাড়ি উত্তরপশ্চিামঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়।

পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

নিহতদের মধ্যে ৩০ জন প্রাণ হারিয়েছেন বাড়িঘরের দেওয়াল কিংবা ছাদ ধসে। অপর ২ জন মারা গেছেন উপড়ে যাওয়া সোলার প্যানেলের আঘাতে।

চলতি মে মাসের শুরু থেকে ২০ মে পর্যন্ত টানা তাপপ্রবাহ বয়ে গেছে পাকিস্তানের ওপর দিয়ে। আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছিল মে মাসে পাকিস্তানের যে স্বাভাবিক তাপমাত্রা, তার চেয়ে চলতি মে মাসের তাপামাত্রা ছিল অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

সেই দাবদাহ শেষ হতে না হতে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি।

সূত্র : জিও নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights