পাকিস্তানে স্কুলে গুলি, ৭ শিক্ষক নিহত
অনলাইন ডেস্ক
গুলির ঘটনার পর বৃহস্পতিবার কুররামের জেলা সদর হাসপাতালের বাইরে লোকজন জড়ো হন। ছবি : ডননিউজটিভি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় গোলাগুলির দুইটি পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ মোট আটজন নিহত হয়েছেন। খবর পাকিস্তানের গণমাধ্যম ডনের।
বৃহস্পতিবার কিছু সময় আগেপরে বন্দুক হামলার ওই ঘটনা দুটি ঘটে। জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কাইসার আব্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, গুলির প্রথম ঘটনাটি ঘটে শালজান রোডে। যেখানে এক ব্যক্তি নিহত হন।
তার কিছুক্ষণ পরই একটি স্কুলে গোলাগুলির দ্বিতীয় ঘটনাটি ঘটে এবং সাত শিক্ষককে হত্যা করা হয়। সে সময় ডন ডটকমের একজন প্রতিনিধি স্কুলটির কাছে অবস্থান করছিলেন। তিনি জানান, স্কুলটি শালজান রোড থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।
খাইবার পাখতুনখাওয়া পুলিশ এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
