পাকিস্তান ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সবসময়ই মর্যাদার। এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে সাকিবরা খেলবেন পয়েন্ট টেবিলের নয় নম্বরে থেকে। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পাকিস্তান। দুই দলেরই বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে এসেছে। তবুও বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচই বিশেষ কিছু।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই। সর্বোচ্চ একটা জায়গায় পরিবর্তন আসরে পারে। শেখ মেহেদির জায়গায় নাসুম খেলতে পারেন। তবে সেই সম্ভাবনাও খুবই কম। উইকেট খুব বেশি স্পিন সহয়ায়ক না হলে মেহেদির খেলার সম্ভাবনাই বেশি।

এদিকে পাকিস্তানের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। চোট পাওয়া ওপেনার ফখর জামান পুরো ফিট হয়ে ওঠেছেন। বাজে সময় পার করা ইমাম উল হকের জায়গায় ফিরতে পারেন তিনি। তবে শাদাব খান এখনো ফিট নন, তাই উসামা মীরের আরেকটা সুযোগ আসতে পারে। এদিকে মোহাম্মদ নাওয়াজ জায়গা হারাতে পারেন। সেখানে ফিরতে পারেন সালমান আলী আগা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম/শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক/ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ/সালমান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights