পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় রিপন মিয়া (৪৫) নামে মোটরসাইকেল আরোহী একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিপন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা হলেন একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া (২২) ও আব্দুল আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫)।

জানা গেছে, মোটরসাইকেলে করে তিনজন ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। সকাল ৭টার দিকে মরুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজন নিহত ও দুজন আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights