পাক-আফগান এক সপ্তাহ যুদ্ধবিরতি বাড়াতে রাজি: তুরস্ক

তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ফের যুদ্ধবিরতি বাড়াতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশ দুটি কমপক্ষে আরও এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি রাখতে সম্মত হয়েছে।

এর ফলে ৬ নভেম্বর নতুন আলোচনা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখবে কাবুল ও ইসলামাবাদ।

তুরস্ক-কাতারের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ৬ নভেম্বর ইস্তাম্বুলে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। সব পক্ষ সিদ্ধান্ত নিয়েছে, চুক্তি বজায় রাখতে একটি প্রক্রিয়া নির্ধারণ করা হবে। যার মাধ্যমে দুই দেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই করা হবে। যা শান্তি বজায় রাখতে ও চুক্তি লঙ্ঘনে শাস্তি নির্ধারণ করবে।

চলতি মাসের শুরুতে আফগানিস্তানে হামলা করে পাকিস্তান। ভয়াবহ বিস্ফোরণের পর দুই প্রতিবেশী সপ্তাহব্যাপী সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। যার জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করে আসছে।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করে, তারা ২০০ জনেরও বেশি আফগান যোদ্ধাকে হত্যা করেছে। অন্যদিকে আফগানিস্তান দাবি করে তারা ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে।

সীমান্তে তীব্র লড়াইয়ের পর ১৯ অক্টোবর দোহায় অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে পাক-আফগান পক্ষরা। পাকিস্তান দাবি করেছে, আফগান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দিয়েছে। যারা পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি।

অন্যদিকে, আফগান সরকার বারবার দাবি করেছে তারা টিটিপি-কে আশ্রয় দেয়নি। আফগান ভূমি থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানোর অনুমতি দেওয়া হবে না। এমনকি দেশটি টিটিপিকে নিয়ন্ত্রণ করে বলেও জানিয়ে দেয়েছে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights