পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা, সিরিজ জিতল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ১১১ রানে ও দ্বিতীয়টি ৮ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিল অজিরা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টায় দক্ষিণ আফ্রিকার ডারবানে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করে প্রোটিয়ারা। জবাবে ৩১ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ১৬৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৭৯ রান করেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ৩৯ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ৬৬ রান করেন ওপেনার ম্যাথিউ শর্ট। মূলত এই দুই ব্যাটারের রানেই ভর করে জয়ের লক্ষ্য অর্জন করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights