পাত্রী চেয়ে সরকারি কর্মকর্তাদের কাছে যুবকের আবেদন

অনলাইন ডেস্ক

খবরের কাগজে পাত্রী চাই বিজ্ঞাপন তো প্রায়ই চোখে পড়ে। তবে সরকারি কর্মকর্তাদের কাছে পাত্রীর জন্য আবেদন করেছেন কেউ, এমন খবর শুনেছেন কখনো?

ভারতের রাজস্থানের এক যুবক সরকারি কর্মকর্তাদের কাছে এমন একটি আবেদনপত্র জমা করেছেন, সেখানে তিনি দাবি করেছেন, তার পাত্রী চাই।

যুবকের লেখা সেই আবেদনপত্র এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত ৩ জুন বছর চল্লিশের ওই যুবক আবেদনপত্র লেখেন।
সিকরাই মহকুমার গঙ্গাদওয়াড়ি গ্রামের বাসিন্দা কাল্লু মাহওয়ার আবেদনে লেখেন, আমি বড্ড একা। বাড়ির সব কাজ সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। আমায় সাহায্য করুন, আমার একটা বউ চাই।

চিঠিতে যুবক জানিয়েছেন যে তার কেমন বউ চাই। রোগা, ফর্সা, ৩০-৪০ বছর বয়সী, ঘরের কাজে ভালো-এমন কন্যার খোঁজ করছেন তিনি।

স্থানীয় বিভাগীয় প্রশাসক হরিকিশান সাইনি জানিয়েছেন, এ রকম একটা চিঠি তারা পেয়েছেন বটে, তবে এই চিঠির বিষয় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights