পাথরঘাটায় চোরাই পথে আনা হরিণের মাংস জব্দ

বরগুনা প্রতিনিধি

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার বিষখালী নদী সংলগ্ন হরিণঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বলেশ্বর নদী থেকে ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে ৯০ কেজি হরিণের মাংসসহ বোটটি জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাংস এবং বোট এর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ড জিরোটলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে কোস্টগার্ড কমান্ডার মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights