পাথরঘাটায় শুভসংঘের উদ্যোগে মাছের পোনা নিধনরোধে সচেতনতামূলক কর্মশালা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বিষখালী, বলেশ্বর নদীসহ খাল-বিলে পোনা মাছ নিধনরোধে স্থানীয় জেলেদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে পাথরঘাটা পৌরভার ১ নং ওয়ার্ডে বিষখালী নদীর পাড়ে উত্তরণ আবাসনে উঠান বৈঠকের মাধ্যমে এ সচেতনতা বৃদ্ধি করা হয়।

উত্তরণ আবাসনের সভাপতি আ. ছোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শুভসংঘের পাথরঘাটা উপজেলা উপদেষ্টা, কালেরকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি মির্জা শহিদুল ইসলাম খালেদ, শুভসংঘের পাথরঘাটা সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মেহেদী শিকদার, দৃষ্টি মানব কল্যাণ সংস্থা সভাপতি সোহাগ আকন প্রমুখ।

‘শুভ কাজে সবার পাশে’ এ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন বন্ধেও কাজ করে যাচ্ছেন। এ উপলক্ষে পাথরঘাটায় জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপস্থিত জেলেরা জানান, এক সময় নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করা হতো এখন আমাদের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে তা কমে আসছে। তবে এখনো পোনা ধরা হচ্ছে। যা অব্যাহত থাকলে দেশীয় ও সামুদ্রিক মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights