পাথর খালাস শেষে পায়রা বন্দর ত্যাগ করেছে ‘এমভি সোল’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পাথর খালাস শেষে পায়রা বন্দর থেকে ছেড়ে গেছে মাদার ভ্যাসেল ‘এমভি সোল’ নামে বিদেশী জাহাজ। সাইপ্রাসের পতাকাবাহী ১৩ মিটার গভীরতার দৈর্ঘ্য ১৯৭ মিটার ও প্রস্থ ৩৩ মিটার এ জাহাজটি ৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পায়রা বন্দরে আসে। পুরোপুরি পাথর খালাসের পর সোমবার দুপুরের দিকে এটি ইন্দোনেশিয়ার মেইলবো বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান সাংবাদিকদের জানান, বন্দরের ইনার এ্যাংকোরেজে প্রবেশ করা জাহাজের মধ্যে এটি সবচেয়ে বড় জাহাজ। এর আগে কয়লা নিয়ে ১০.২০ মিটার গভীরতার জাহাজ পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে প্রবেশ করেছিলো। বন্দরের টার্মিনালের কাজ শেষ হলে জেটিতে ভিড়বে ১০.৫০ মিটার গভীরতার জাহাজ। দেশের সব বন্দরের চেয়ে এখন পায়রা বন্দরের গভীরতা সবচেয়ে বেশি।

পায়রা বন্দর কৃর্তপক্ষ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ‘এমভি সোল’ নামের জাহাজটি তাপ বিদ্যুৎ কেন্দ্র আরপিসিএল এর জন্য ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে আসে। এরপর বন্দরের আউটারেজে পৌছালে লাইটার জাহাজের মাধ্যমে পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights