পাথিরানার বদলে সিসোদিয়াকে দলে নিল কেকেআর

অনলাইন ডেস্ক

চোটের কারণে আইপিএলের চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলা হয়নি লঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানার। তিনি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন।

মৌসুমের শেষ সময়ে এসে এই পেসারের বদলি হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার লাভনিথ সিসোদিয়াকে ৩০ লাখ রুপির চুক্তিতে দলে নিয়েছে কেকেআর।

পাথিরানা এবার মাত্র নয়টি বল করেছেন। যদিও দেশটির ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তি সনদ(এনওসি) পাওয়ার পর তিনি দেরিতে দলে যোগ দেন। পরে গুজরাট টাইটানসের বিপক্ষে কেকেআরের হয়ে তার অভিষেক হয়। হ্যামস্ট্রিং সমস্যার কারণে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। তাই কেকেআরের হয়ে মাঠে নামে দ্বিতীয় ওভারেই মাঠ ছাড়েন এই পেসার।

তার বদলি হিসেবে নামা সিসোদিয়া এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং কেকেআরের অংশ ছিলেন। কর্ণাটকের প্রতিনিধিত্বকারী সিসোদিয়া ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন এবং এ পর্যন্ত ১২৪ রান করেছেন।

কেকেআর আজ রাতে ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাদের শেষ লীগ ম্যাচ খেলবে। বিকেলে অনুষ্ঠিতব্য মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ফলাফলের ওপর তাদের পরবর্তী পর্বে খেলার যোগ্যতা নির্ভর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights