পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (জেএসএস)-এর মধ্যে সংঘর্ষে তিনজন নিহতের খবর দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। দু’পক্ষের গোলাগুলির ফলে গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ থানায় আনা হয়েছে।

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে দুপুর ৩টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লিখা পর্যন্ত উক্ত ঘটনায় আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, খাগড়াছড়ির পানছড়িতে প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights