পাবনায় পুলিশের অভিযানে গ্রেফতার ২১

পাবনা প্রতিনিধি:

পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

সুজানগর থানা পুলিশ জানায়, মথুরাপুর এলাকায় একদল সন্ত্রাসী নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয় সেখানে। গ্রেফতারকৃতরা সবাই সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights