পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে চাটমোহর রেলস্টেশনের প্রায় দেড় কিলোমিটার পুর্বদিকে জগতলা ঢালান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বন্যা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামের মৃত আরজান আলী মেম্বারের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যায় বন্যা খাতুন। পরিবারের সদস্যরা তার খোঁজ-খবর করতে করতে থাকে। দুপুর একটার পরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে যাওয়ার সময় কিশোরী বন্যা জগতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন এসে বন্যাকে সনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights