পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান মস্কোর

অনলাইন ডেস্ক

মস্কো ও বেইজিংয়ের গোপনে পারমাণবিক পরীক্ষার চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা কিছু নির্দিষ্ট পরীক্ষার বিষয়টি আগে উল্লেখ করেছি। এই বিষয়ে রাশিয়ান ফেডারেশন এবং চীন উভয়েরই উল্লেখ করা হয়েছে।

রাশিয়ান ফেডারেশন বা চীনের গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়টি সত্য নয়। গত সপ্তাহে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কোনও বাস্তব ভিত্তি নেই’। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক আধিপত্য অর্জনের জন্য তার রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে চীনের পারমাণবিক নীতিকে বিকৃত এবং নিন্দিত করে চলেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে চীনকে ২০২০ সালে একটি গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য অভিযুক্ত করে। কারণ ওয়াশিংটন বৃহত্তর অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে চীনের পাশাপাশি রাশিয়াকেও অন্তর্ভুক্ত করবে।ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও রাশিয়ার সঙ্গে নিউ স্টার্ট চুক্তির বিকল্প হিসেবে চীন আলোচনায় যোগ দিতে চাপ দিয়ে আসছে। কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বেইজিং এই মুহূর্তে কোন পারমাণবিক কর্মসূচিতে যোগ দিবে না বলে জানিয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি আমেরিকা ও রাশিয়ার সঙ্গে হওয়া নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কিছু বিশেষজ্ঞের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশ্ব একটি ত্বরান্বিত পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে। যদিও অন্যান্য অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আশঙ্কা অতিরঞ্জিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights