পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে নতুন চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে সচিব পদমর্যাদায় চুক্তি ভিত্তিক দুই বছরের জন্য মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬(২) ধারা অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights