পার্লামেন্টে বিশৃঙ্খলার পর আয়ারল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী মার্টিন

প্রধানমন্ত্রী মার্টিন
রাজনৈতিক জীবনে দ্বিতীয়বারের মতো আয়ারল্যান্ডের তাওইসিচ (প্রধানমন্ত্রী) হিসেবে শপথ নিয়েছেন মাইকেল মার্টিন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি শপথ নেন বলে জানিয়েছে বিবিসি।

নভেম্বরে দেশটির সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক দর কষাকষি ও জোট গঠনের পর বুধবার পার্লামেন্টে হট্টগোল শুরু হয়।

এরপর বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টা অব্যাহত থাকে। অবশেষে দুপুর ২টার আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফিয়ানা ফেল পার্টির নেতা ৬৪ বছর বয়সী মার্টিন।

দায়িত্ব নিয়ে মার্টিন ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাথে আয়ারল্যান্ডের সম্পর্কের গুরুত্বের উপর জোর দেন। পার্লামেন্টের ভরা চেম্বারে তিনি বলেন, আয়ারল্যান্ড-আমেরিকা সম্পর্ক এমন একটি বিষয়, যা আমাদের উভয়কেই উপকৃত করে। যাই হোক না কেন দৃঢ়ভাবে সম্পর্ক থাকবে।

২৯ নভেম্বরের নির্বাচনে দেশটির মধ্য-ডানপন্থী ফিয়ানা ফেল পার্টি সবচেয়ে বেশি আসন পেলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরে তারা দেশের অন্য মধ্যপন্থী দল ফাইন গেলের সঙ্গে সাম্প্রতিকতম জোটে ফিরে আসে।
সোর্স: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights