পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয় : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
সাধারণ মানুষের ধারণা, পাসপোর্ট মানেই নাগরিকত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। তবে ভারত নতুন একটি তথ্য সামনে এনেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্ট কেবলমাত্র ‘ট্রাভেল ডকুমেন্ট’, অর্থাৎ ভ্রমণের নথি, এটি কোনোভাবেই ‘নাগরিকত্বের প্রমাণপত্র’ নয়।

বুধবার ভারতের ১৪তম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাসপোর্ট শুধু ভ্রমণের কাজে ব্যবহৃত হয়। এটি নাগরিকত্বের কোনো প্রমাণপত্র নয়। যদিও বিদেশে ভ্রমণের সময় পাসপোর্ট একজনের জাতীয়তা প্রমাণ করে, তারপরও এটি নাগরিকত্ব প্রমাণের দলিল হতে পারে না।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করেই কাউকে পাসপোর্ট দেওয়া হয়। বায়োমেট্রিক পরিচয়পত্র-আধার কার্ড বা প্যান কার্ডের মতো সরকারি নথিপত্রের ওপর ভিত্তি করেই পাসপোর্ট ইস্যু করা হয়।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বক্তব্যের পর দেশটিতে বিতর্ক শুরু হয়েছে যে, তাহলে কোন নথিকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায়? নাগরিকত্বের প্রমাণ দিতে আর কী কী করতে হবে ভারতীয়দের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights