পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

পিঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর দুদিনের জন্য প্রতিদিন ৫৭৫টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হয়েছে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পিঁয়াজের অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল রবিবার কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, আবেদনের বিষয় আগের মতো বহাল থাকবে। গত ১ আগস্ট থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই দুদিন পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য এ সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights