পিএসএল শেষ ইমনের

অনলাইন ডেস্ক

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। তবে এবারের আসরে আর খেলা হচ্ছে না তার। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই ক্রিকেটার।

কাঁধের চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন লাহোরের বাংলাদেশি তারকা পারভেজ হোসেন ইমন। গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে আসিফ আলীর সাথে মাঠের সংঘর্ষে পারভেজ এই চোট পান। পরবর্তী এমআরআই স্ক্যানে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় এবং তাকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সঠিক আরোগ্য নিশ্চিত করতে এবং চোটের অবস্থা আরো গুরুতর হওয়া এড়তে ইমনকে লাহোরের সর্বশেষ ম্যাচে অর্থাৎ ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি খেলানো হয়নি।চোটের অবস্থা বিশ্লেষণের পর, তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যথাসময়ে তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

লাহোর কালান্দার্সের হয়ে স্বল্প সময়ে দারুণ পারফর্ম করেছেন ইমন। দলটি হয়ে তিন ম্যাচ খেলে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন ইমন। এর মধ্যে মুলতান সুলতানসের বিপক্ষে দুর্দান্ত ৪৫ রানের ইনিংসও ছিল।

পেশোয়ার জালমির বিপক্ষে দলের ম্যাচের পর আজ রাতে ইমন রওনা হবেন। ফ্র্যাঞ্চাইজি তার দ্রুত আরোগ্য কামনায় পূর্ণ সমর্থন ও শুভকামনা জানিয়েছে। লাহোর কালান্দার্স পরিবার তার দ্রুত সম্পূর্ণ সুস্থতা এবং আগামী দিনগুলোতে ধারাবাহিক সাফল্য কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights