পিএসসির নতুন কমিশনের প্রথম সভা মঙ্গলবার, আলোচনায় চার বিসিএস

অনলাইন ডেস্ক

৫ আগস্টের পর নবগঠিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রথম সভা হবে আগামীকাল মঙ্গলবার। আটকে থাকা তিনটি বিসিএস ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে সভায় আলোচনা হবে। আর আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির বিষয়টি নিয়েও সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পিএসসি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন কমিশনের প্রথম সভা থেকে পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষাগুলোতে গতি ফেরাতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে।

গত বৃহস্পতিবার সভা হওয়ার কথা ছিল। তবে তার আগের দিন নতুন চারজন সদস্য শপথ নেন। তাদের নিয়ে কমিশন সভা করতে চেয়েছেন চেয়ারম্যান। এজন্য মঙ্গলবার কমিশন সভা ডাকা হয়েছে।
একজন কর্মকর্তা জানান, প্রশ্নফাঁস নিয়ে সংবাদ প্রচারের পর থেকে পিএসসিতে অস্থিরতা ছিল। এরপর সরকার পতন এবং পুরোনো কমিশনের পদত্যাগ এবং নতুন কমিশন গঠন এসব কারণে প্রায় চার মাস কার্যক্রম এক রকম বন্ধ হয়ে যায়। সেই স্থবিরতা কাটিয়ে নতুন কমিশনে চেয়ারম্যানের নেতৃত্বে আটজন সদস্য নিয়োগ পেয়েছেন। সচিব পরিবর্তন হয়েছে। এখন কাজ করতে আর বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights