পিছিয়ে পড়েও জয় পেল মায়ামি

অনলাইন ডেস্ক

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। সোমবার (১৭ মার্চ) ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আটলান্টা। গোল করেন দলটির আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথ। এরপরেই ২০তম মিনিটে মেসির সেই গোল। তবে আটলান্টাকে স্তব্ধ করে দেন ফাফা পিকল্ট। হাইতির এই অভিজ্ঞ উইঙ্গারকে ৮৩ মিনিটে বদলি নামান মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। ৮৯ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বল পেয়ে হেডে জালে জড়ান ৩৪ বছর বয়সী পিকল্ট।

দারুণ এ জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) গত মৌসুমের প্রতিশোধও নিয়ে ফেলল মায়ামি। ২০২৪ মৌসুমে প্লে-অফ পর্বে এই আটলান্টার কাছে দুই লেগেই হেরে ছিটকে পড়েছিল মায়ামি।

টানা তিন জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মায়ামি। লিগের আগের দুই ম্যাচে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারিয়েছিল। আর মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নিউইয়র্ক সিটির সঙ্গে করেছিল ড্র। ৪ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ১০।

আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে মেসি শিগগিরই আর্জেন্টিনা দলে যোগ দেবেন। তার আগে মেসিকে এমন ছন্দে থাকতে দেখা নিশ্চিতভাবেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য আনন্দের ব্যাপার। বাংলাদেশ সময় আগামী ৩০ মার্চ ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights