পিতাকে খুন করার অভিযোগে ছেলে গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে পিতাকে হত্যা করার অভিযোগে মাদকাসক্ত ছেলে ওয়াহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নারীপাড়া গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে। পিতা হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানায় পুলিশ।

পুুলিশ ও প্রতিবেশীরা জানায়, মাদক সেবন করে ওয়াহেদ আলী মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। কিছুদিন আগে নেশা করে তার সহদোর চাচা-চাচিকে মারধর করে। এ বিষয়ে ওই ছেলের বিরুদ্ধে থানায় মামলা আছে। গত রবিবার রাতে মাদকের টাকার জন্য ক্ষিপ্ত হয়ে তার বাবাকে হত্যা করেছে বলে তার পরিবার ও প্রতিবেশিরা জানায়।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, পিতাকে হত্যা করা মাদকাসক্ত সেই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights