পিরোজপুরে কঙ্কাল উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের ৪ মাস পর লামিয়া আক্তার (১৮) নামের এক কিশোরীর কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে পুলিশ একটি চিরকুটের তথ্যের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রাম থেকে ওই কিশোরীর হাড়গোর উদ্ধার করে।

নিহতের খালা সাবিনা ইয়াসমিন জানান, গত বছরের ৬ নভেম্বর তার বোনের মেয়ে লামিয়া আক্তার নিখোঁজ হয়। সে উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের দিনমজুর মো. নজরুল ইসলামের কন্যা। নিখোঁজ ওই কিশোরীর একই এলাকার মিজান খানের ছেলে তারিকুল ইসলামের এর সাথে প্রায় ৮ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। কিন্তু পরিবার ওই বিয়েতে রাজি না হওয়ায় ওই দম্পত্তির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। হঠাৎ করে গত ৫ মাস আগে ওই কিশোরী নিঁখোজ হয়। তখন নাজিরপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছিল। এরপর রবিবার রাতে তাদের বাড়ির ঘরের টিনের উপর হঠাৎ করেকয়েকটি ইট নিক্ষেপের আওয়াজ পান তারা। পরে তারা ঘর থেকে বের হয়ে দেখেন ঘরের সামনের সিড়ির উপর একটি চিরকুট। চিরকুট পাওয়ার পরে বিষয়টি ওই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল বালুর মাঠে আসেন। সেখানে তারা রাতভর পাহাড়া দিয়ে সোমবার দুপুরে বালু খনন করে একটি কঙ্কাল উদ্ধার করে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিখােঁজের অভিযোগ করা হয় গত ২৫ ডিসেম্বর।ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তখন দুইজনকে আটক করেন। তবে তারা জামিনে রয়েছেন। গত রবিবার রাতে ওই পরিবারের পক্ষ থেকে আমাদের একটি চিরকুট পাওয়ার তথ্য জানান। আমরা ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চলিয়ে ওই বালুর মাঠ খুঁড়ে সেখানে কিছু কঙ্কাল পাওয়া গেছে। ওই কঙ্কালটি নিঁখোজ কিশোরীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights