পিরোজপুরে ৬ চোরাকারবারি আটক

পিরোজপুর প্রতিনিধি:
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা জাহাজ থেকে চুরির সময় পিরোজপুরের কচা নদী থেকে জাহাজ ও ট্রলারসহ ৬ চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এক প্রেস ব্রিফিং এর মাধ্যেমে বিষয়টি জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

গ্রেপ্তারকৃরা হলো- আলাউদ্দিন হাওলাদার (৩০) পিরোজপুর সদর উপজেলার গুয়াবায়িড়া এলাকার কাঞ্চন হাওলাদারে ছেলে, সোহেল ফকির (২৭) পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার সিদ্দিক ফকিরের ছেলে, বেল্লাল গাজী (২৭) ঝালকাঠী জেলার সিদ্ধকাঠী এলাকার আতাহার গাজীর ছেলে, আ: রশিদ শেখ (৪৪) পিরোজপুর সদর উপজেলার গুয়াবায়িড়া এলাকার শামসুল হকের ছেলে, শাহদাৎ হোসেন (৫১) ফরিদপুর জেলার কান্দাকুল গ্রারেম আইনউদ্দিন শেখের ছেলেএবং দবির উদ্দিন (৪২) মানিকগঞ্জ জেলার মৌহালি এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, নদী পথে চোরাচালান, কালোবাজারী ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১.১০ মিনিটে পিরোজপুর সদর থানাধীন কচাঁ নদীতে নোঙ্গর করা এম ভি বেয় কুইন-১ জাহাজটি ৩ হাজার টন কয়লাসহ আটক করা। জাহাজটি কয়লা নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল। এ সময় চোরাকারবারীরা কার্গো জাহাজটি হতে কয়লা কালোবাজারি করার সময় পুলিশ ৬ জনকে আটক করে। এছাড়া পুলিশ একটি ইঞ্জিনচালিত বাল্কহেড আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights