পিলখানায় নিহত সেনাদের প্রতি বিএনপির শ্রদ্ধা

অনলাইন প্রতিবেদক

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক বাহিনী কবরস্থানে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবরস্থানে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জামান, মেজর (অব.) মিজানুর রহমান, মেজর (অব.) সিদ্দিকুর রহমান, স্কোয়াডেন লিডার (অব.) জাহিদ হোসেন, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্নয়ক খন্দকার লুৎফর রহমান, রাকিন আহমেদ ভূঁইয়া, বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এর আগে পিলখানায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights