পীরগঞ্জে আওয়ামী লীগ থেকে ৩ পৌর কাউন্সিলর বহিষ্কার

রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগ থেকে ৩ পৌর কাউন্সিলরকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকালে পৌর আওয়ামী লীগ জরুরি সভা করে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করে।

তারা হলেন-পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মশিউর রহমান পারভেজ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর আশরাফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান। ওই সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সেলিম মিয়া।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা জানান, ওই তিন কাউন্সিলরের নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুন্নসহ নানান ধরনের অভিযোগ থাকায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights