পুকুর থেকে মর্টার শেল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়ায় পুকুর থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় এক কিশোর মর্টার শেলটি উদ্ধার করে।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্য আক্তার হোসেন বলেন, রমনীগঞ্জ গ্রামের বাবু মিয়ার ছেলে সুমন (১৪) পুকুরের পানিতে গোসল করার সময় একটি মর্টাল শেল পেয়ে বাড়িতে নিয়ে আসে। পরে খবর পেয়ে তার বাড়ি থেকে মর্টাল শেলটি উদ্ধার করে সেটিকে আবারও পুকুরের পানিতে ডুবিয়ে রাখি।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, মর্টাল শেলটি দেখে ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।
হাতীবান্ধা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) এন্তাজ আলী বলেন, আমরা এটি নিরাপদ জায়গায় পানিতে ডুবিয়ে রেখেছি। বোমা নিষ্ক্রিয়করণ টিম আসলে সেটি উদ্ধার করে নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights