পুটখালী সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম।

শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে স্বর্ণের বারসহ পাচারকারী আতিয়ারকে আটক করা হয়। আটক আতিয়ার স্থানীয় পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।

বিজিবি জানায়, সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এসময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো লুকিয়ে রাখা অবস্থায় ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights