পুঠিয়াতে শীতার্তদের মাঝে রেডক্রিসেন্টের কম্বল বিতরণ

ডেস্ক নিউজ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের অসহায়, দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট ।
৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকাল ১০ টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

এসময় আরো উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর ও বানেশ্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো মাসুদ রানা।
এছাড়া ও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান মো জাকারিয়া ইকবাল অন্তর এবং রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।
এসময় প্রায় ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights