পুতিনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছে না আমেরিকাসহ পশ্চিমা অনেক দেশ

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ।

গত মার্চে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন পুতিন। কিন্তু নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সমালোচনা রয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন ৮৭.২৮ শতাংশ ভোট পান। কিন্তু এ নির্বাচনের এক সপ্তাহ আগে তার কট্টোর সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির কারাগারে মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, পুতিনের অভিষেক অনুষ্ঠানে আমরা কোনও প্রতিনিধি পাঠাব না। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

যুক্তরাজ্য ও কানাডাও পুতিনের অভিষেক অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র জানিয়েছেন, পুতিনের অভিষেক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ অংশ নেবে না।

এছাড়া মস্কো থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়া তিন ব্যালেস্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া এ অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights