পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন
অনলাইন ডেস্ক
পুরানা পল্টনে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। ছবি : ভিডিও থেকে নেওয়া
রাজধানীর পুরানা পল্টন এলাকার একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
আজ শনিবার রাত ৯টার দিকে ওই বহুতল ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
