‌‘পুলিশের পূর্ণ জনবল রয়েছে, দ্রুত পুরোদমে কাজ শুরু হবে’

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে থানা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নতুন ওসি মো. গোলাম আপছার বলেন, কুলাউড়া থানায় পুলিশের পূর্ণ জনবল রয়েছে। শুধুমাত্র লজিস্টিক সাপোর্টের অভাবে পুলিশের পক্ষে পুরোদমে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তিনি আশাবাদী পুলিশ দ্রুত সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে এবং বর্তমান পরিবেশে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুলিশিং সেবা দিয়ে বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করবে।
পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, থানার দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে। অবহেলিত মানুষদের আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গণমাধ্যমকর্মীরা পুলিশকে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও অন্যান্যের মধ্যে থানার এসআই আমির হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights