পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই বিষয়টি পরে। পোশাক পরিবর্তন করলেই মানসিক অবস্থার পরিবর্তন হবে। এই বিষয়ে আমরা পুলিশের উর্ধ্বতনদের সাথে পরে আলাপ-আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব।

বুধবার সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, ‘জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।’

তিনি বলেন, ‘অতীতের মতো তাবেদারি নয় পুলিশকে জনবান্ধন পুলিশে পরিণত করা হবে। এছাড়া, যানজট কমাতে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে।’

এছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights